

গুম তদন্তে গঠিত কমিশন দেশের যেকোনো স্থান, এমনকি কথিত ‘আয়নাঘর’ও পরিদর্শন করতে এবং যে কাউকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই কমিশনের কার্যপরিধি সুনির্দিষ্ট করা হয়েছে। কমিশন ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ঘটে যাওয়া জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদন্ত করবে এবং তিন মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো সংস্থার সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিশন। গুম প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ করাও এর দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত।এই তদন্ত কমিশনের প্রধান হলেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং সদস্য হিসেবে আছেন চারজন বিশিষ্ট ব্যক্তি, যার মধ্যে রয়েছেন বিচারক, মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।