

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত তোফাজ্জল ছিলেন মানসিক ভারসাম্যহীন, তার বাড়ি বরিশালের পাথরঘাটা উপজেলায়। ঘটনাটি ঘটে মোবাইল চুরির সন্দেহে, যখন শিক্ষার্থীরা তাকে গেস্টরুমে আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে। শিক্ষকদের ও সিনিয়র শিক্ষার্থীদের নিষেধ সত্ত্বেও অভিযুক্তরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।প্রাথমিকভাবে জানা যায়, তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের কিছু সদস্য, যাদের মধ্যে পদার্থবিজ্ঞান, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা ছিলেন। মারধরের ফলে তার শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে যায় এবং গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।প্রক্টরিয়াল টিম ও শিক্ষকদের নিষেধাজ্ঞা মানেনি অভিযুক্তরা। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন বিচারের দাবি জানিয়েছে এবং প্রক্টর জানিয়েছেন, দ্রুত সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হবে।এই ঘটনায় শিক্ষার্থীদের দায়িত্বশীলতার অভাব ও ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ভয়াবহ পরিণতি সম্পর্কে নতুন করে প্রশ্ন উঠেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।