

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউপি চেয়ারম্যান তার কার্যালয়ে গত ৫আগস্টের পর থেকে অনুপস্থিতির বিষয়ে পোস্ট করাকে কেন্দ্র করে সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। লাঞ্ছিত হবার ঘটনায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। অভিযোগ ও লাঞ্ছিত ঘটনার সূত্রে জানা গেছে গত ২৫ সেপ্টেম্বর রাজারহাট উপজেলা সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক দীর্ঘদিন তার পরিষদ কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এতে করে পরিষদে জন্ম-মৃত্যু সনদ সহ যাবতীয় সেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তি চরমে। ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কার্যক্রম। ভুক্তভোগীরা সহ সকল ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত টিম আসে ইউপি কার্যালয়ে। তদন্তকালে বিভিন্ন সেবা প্রত্যাশীরা তাদের ভোগান্তি নিয়ে অভিযোগ দায়ের করেন তদন্ত প্রতিনিধিদের।সাংবাদিক রানা তদন্ত চলমান কালে দুরবিন নিউজের রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি সোহেল রানা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে। ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে আব্দুল কুদ্দুস ও আবুল কালাম নামের দুই ব্যক্তি সাংবাদিক সোহেল রানাকে রাজারহাট উপজেলা রোডস্থ নুরন্নবী মিয়া সুটকুর চায়ের দোকান থেকে লোক মারফত ডেকে নিয়ে যায় রাজারহাট বাজার ষ্টেশন রোডে আব্দুর রাজ্জাক এর চায়ের দোকানে। সেখানে নিয়ে গিয়ে তারা সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারিরীকভাবে লাঞ্ছিত করে। এসময় তার উপর পরবর্তীতে হামলা করা সহ প্রাণ নাশের হুমকিও দিয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী সাংবাদিক। এঘটনা ছড়িয়ে পড়লে রাজারহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ সকল সাংবাদিক বৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন। সাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনায় রাজারহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন-তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।