

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই আসামিকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-১১। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল বুধবার বিকেল ও রাতে দুই আসামিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের মোবুল্লাপুর গ্রামের খোনার বাড়ির মৃত জাফরের ছেলে জোবাইদুল ইসলাম রনি (১৬) ও একই ইউনিয়নের দেবকালা গ্রামে আব্দুল করিম মুন্সি বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে ফিরোজ আহমেদ রাকিব (২৩)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃদ্ধ মর্জিনা আক্তার বাড়িতে একা থাকতেন। তার তিন ছেলে প্রবাসী। ঈদুল আযহা উপলক্ষ্যে ভিকটিমের ছেলে কামাল প্রবাস থেকে তার মায়ের জন্য বন্ধুর মাধ্যমে ৪০হাজার টাকা পাঠান। টাকা নিয়ে তার বন্ধু বাড়িতে গিয়ে ডাকাডাকি করে ঘরে কারো কোন সাড়া শব্দ পাননি। পরে ঘরের বারান্দার দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে ঘরের ভিতরে ঢুকেন। ঘরে ঢুকে দেখেন আলমারী খোলা, আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। তাৎক্ষণিক তিনি প্রতিবেশীদের ডাকলে তারা ঘরে ঢুকে দেখেন মর্জিনা আক্তারকে গামছা দিয়ে চোখ, নাক, মুখ বাধা অবস্থায় ও গলায় বিছানার চাদর পেচানো খাটের উপর মরদেহ পড়ে আছে। পরবর্তীতে সৌদি আরব থেকে নিহতের ছেলে দেশে এসে মায়ের দাফন সম্পন্ন করে। পরে আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে মামলা দায়ের করেন।র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, মামলা রুজু হওয়ার পর অজ্ঞাতনামা আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।