

বাংলাদেশ কোস্ট গার্ড ১৮ থেকে ১৯ ডিসেম্বর রাতভর ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে পাঁচজনকে আটক করেছে। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সবাই বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।
কোস্ট গার্ড বেইস ভোলা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর রাত ১০টা থেকে ১৯ ডিসেম্বর ভোর ২টা পর্যন্ত ভোলার সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুর রহমান রুবেল (৩৫), মো. আলী হোসেন পাটোয়ারী (৪৫), মো. আব্দুল কুদ্দুস মাতব্বর (৪৭) এবং আব্দুল কুদ্দুস চুন্নু (৭৬)-কে আটক করা হয়। পরে তাঁদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, ১৯ ডিসেম্বর রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের যৌথ অভিযানে নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারো বেকি এলাকায় আরও একজনকে আটক করা হয়। তাঁর নাম পলাশ আচার্য্য (৩৫)। তাঁকেও পরে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সিয়াম-উল-হক বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোস্ট গার্ডের এই টানা অভিযানের ফলে ভোলা ও হাতিয়ার উপকূলীয় এলাকায় নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।