

চট্টগ্রামের একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র লক্ষ্মীপুরের এক বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার লক্ষ্মীপুর জেলা সদরে সুমন হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে জানান, ঢাকার শেরেবাংলা এলাকা থেকে সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরে তার বাড়ির মাটির নিচে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হোসেন স্বীকার করেছেন, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের হালিশহর থানা থেকে অস্ত্রটি লুট করেছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের আটটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি থেকে মোট ৯৪৫টি অস্ত্র লুট হয়। পুলিশের তথ্যমতে, এসব অস্ত্রের মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৮০টি উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো যেসব অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, অবশিষ্ট লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।