
খেলা ডেস্ক
.webp&w=3840&q=75)

চট্টগ্রাম নগরে প্রকাশ্যে লাঠিপেটায় এক অটোরিকশাচালককে হত্যা করার ঘটনা জনমনে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। বুধবার রাতে বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। পুলিশ জানায়, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার একটি ভিডিও ওই রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলির রাস্তায় তিনজন ব্যক্তি খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে ধাক্কা দেওয়া হয় এবং পরে লাঠি দিয়ে আঘাত করা হয়। মুহূর্তের মধ্যেই খোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে যাওয়ার পরও তাঁকে বেধড়ক মারধর করা হয়। নড়াচড়া বন্ধ হয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। আশপাশে একাধিক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে এসে তাঁকে রক্ষা করার চেষ্টা করেননি।
বায়েজিদ বোস্তামী থানার পুলিশ জানায়, নিহত খোরশেদের মাথা ও মুখমণ্ডলে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মারধরে জড়িতদের মধ্যে মো. হোসেন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এক প্রশ্নের জবাবে ওসি জানান, নিহত খোরশেদ ও অভিযুক্তদের মধ্যে পূর্ব কোনো শত্রুতা বা বিরোধের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটির জের ধরেই এই সহিংসতার সূত্রপাত হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সম্প্রতি বায়েজিদ বোস্তামী থানার এলাকায় একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এর আগে গত সোমবার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় এক র‍্যাব কর্মকর্তা নিহত হন এবং আরও তিনজন আহত হন।
প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ড এবং সাধারণ মানুষের নীরবতা নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।