
চলতি বছর মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার বা ২ লাখ ৪১ হাজার টাকা।
২০২১ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার অর্থাৎ ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। অর্থাৎ দেশে মাথাপিছু আয় বেড়েছে ৯ শতাংশ।
মঙ্গলবার (১০ মে) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ৮১৪ মার্কিন ডলার।
বর্তমান ডলারের মূল্য ধরে হিসাব করলে মাথাপিছু আয় গিয়ে দাঁড়ায় প্রায় ২ লাখ ৪১ হাজার টাকায়।
এর আগের অর্থবছর ২০১৯-২০-এ মাথাপিছু আয় ছিল ২৩২৬ ডলার বা ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।



