অর্থনীতি


কালো টাকা সাদা করেনি কেউ: অর্থমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ জুন ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার

কালো টাকা সাদা করেনি কেউ: অর্থমন্ত্রী
চলতি অর্থবছরে কেউ কালো টাকা সাদা করেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার (২ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, গত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিলেও এবার এ ধরনের কোনো সুযোগ কেন রাখা হয়নি। এর জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। বললেন, গত বছরের বাজেটে বলেছিলাম, কেউ যদি অপ্রত্যাশিত টাকা দেশে নিয়ে আসে, তাহলে সেই টাকার কোনো কর দিতে হবে না। গত বাজেটে এ সুযোগটি দেয়ার পরও এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত টাকা বাংলাদেশে আসেনি। তাই এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি।

অর্থমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এবার আমরা পুরো বাজেটটাই গরিবদের জন্য উপহার দিয়েছি। আইএমএফের পরামর্শ অনুযায়ী বাজেট তৈরি করা হয়নি। আইএমএফ যাদেরকে ঋণ দেয়, সেইসব দেশের সবদিক ঠিক আছে কি না যাচাই করে। এটা ভালো দিক।

কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দেয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, আমি অতীতের বাজেটে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। বলেছিলাম, ২ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ইতোমধ্যে ২ কোটি ৪৫ লাখ কাজের সুযোগ তৈরি করা হয়েছে। অতীতে বাজেটে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তার বাস্তবায়ন করেছি। আগামীতেও হবে।


জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ২৩ মে ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। নতুন এ দাম শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

আজকের মুদ্রার রেট: ২১ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই বাড়ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। প্রবাসী আয় দেশে পাঠানো, আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আজকের স্বর্ণের দাম: ১৬ মে ২০২৬

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ঘোষণায় জানিয়েছে, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।

১৪ মে ২০২৬: আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।