অর্থনীতি


নতুন ব্যাংক খুলতে মূলধন লাগবে ৫০০ কোটি টাকা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ জুন ২০২৩, ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার

নতুন ব্যাংক খুলতে মূলধন লাগবে ৫০০ কোটি টাকা

নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের পরিশোধিত মূলধন এতদিন পর্যন্ত ছিল ৪০০ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নতুন ব্যাংক-কোম্পানি খোলার লাইসেন্সের জন্য যারা আবেদন করবে তাদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।' 

চালু ব্যাংকগুলোর জন্য এ নিয়ম প্রযোজ্য নয় কেন, জানতে চাইলে তিনি বলেন, 'অনেক ব্যাংক তাদের মূলধন বাড়াতে পারেনি, এ কারণে তাদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না।'

তিনি বলেন, 'করোনা মহামারির আগে কেন্দ্রীয় ব্যাংক মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও ব্যবসায়িক মন্দার কারণে তা বাস্তবায়ন করেনি।'

আগামীতে পরিশোধিত মূলধনের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এছাড়া, ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গত ১৪ জুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নির্দেশিকা অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক বোর্ড। 


জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ০৭ জুলাই ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৪ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের টানা দুই দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

২ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমার পর আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

৬৩ পয়সার লিজ প্রস্তাবে ৪৪ কোটি টাকা ক্ষতির ঝুঁকি তৈরি করেছিলেন বশির

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে। সরকারি নথি, মূল্যায়ন প্রতিবেদন, সম্ভাব্যতা সমীক্ষা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।