অর্থনীতি


সয়াবিন তেল ও চিনির দাম কমলো


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ আগস্ট ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন, রবিবার

সয়াবিন তেল ও চিনির দাম কমলো
বিশ্ববাজারে দাম কমায় লিটারে সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানো হয়েছে। রোববার (১৩ আগস্ট) সয়াবিন তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তাতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমেছে। তাই বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে। যা ১৪ আগস্ট থেকে কার্যকর হবে।

নতুন দর অনুসারে, ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য হবে ১৭৪ টাকা। যা এখন বিক্রি হচ্ছে ১৭৯ টাকা। অর্থাৎ লিটারে দাম ৫ টাকা কমানো হয়েছে।

এদিকে, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম কমানো হয়েছে ২৩ টাকা। আগের মূল্য ছিল ৮৭৩ টাকা, নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।

এছাড়াও ১ লিটার লুজ সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৪ টাকা। যা আগে ছিল ১৫৯ টাকা।

অন্যদিকে, বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম কেজিপ্রতি ৫ টাকা করে কমিয়েছে। রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য কেজিপ্রতি ৫ টাকা কমিয়েছে। এই দর ১৪ আগস্ট থেকে কার্যকর হবে।


জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ০৭ জুলাই ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৪ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের টানা দুই দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

২ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমার পর আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

৬৩ পয়সার লিজ প্রস্তাবে ৪৪ কোটি টাকা ক্ষতির ঝুঁকি তৈরি করেছিলেন বশির

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে। সরকারি নথি, মূল্যায়ন প্রতিবেদন, সম্ভাব্যতা সমীক্ষা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।