অর্থনীতি
স্বর্ণের রেকর্ড দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে
বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হবে। এর আগে, স্বর্ণের রেকর্ড দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।
স্বর্ণের দাম বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ঠিক করা হয়েছে ৭৪ হাজার ৯৪১ টাকা।
এর আগে, গত ২৬ নভেম্বর বাজুস সর্বশেষ মূল্য নির্ধারণ করে। যা ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের রেকর্ড দাম দাঁড়ায় ১ লাখ ৮ হাজার ১২৫ টাকায়।
এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের ১ হাজার ৪শ’ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা কিনতে গুণতে হবে ১ হাজার ৫০ টাকা।
জনপ্রিয়
অর্থনীতি থেকে আরও পড়ুন
আজকের মুদ্রা বিনিময় হার- ৩০ মার্চ ২০২৬
দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত রেমিট্যান্স এবং বৈদেশিক বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে মুদ্রা বিনিময়ের গুরুত্বও বাড়ছে। আন্তর্জাতিক লেনদেন সহজ রাখতে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মান নির্ধারণ করা হয়।

জিএফআই প্রতিবেদন: ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উঠে এসেছে এক গবেষণায়। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।

আজকের মুদ্রা বিনিময় হার- ২৯ মার্চ ২০২৬
আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমদানি-রপ্তানি ও বৈদেশিক লেনদেন সহজ করতে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার পর্যবেক্ষণ অপরিহার্য।

আজকের মুদ্রা বিনিময় হার- ২৭ মার্চ ২০২৬
আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন দেশের সঙ্গে আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স লেনদেনে প্রতিদিনই ব্যবহৃত হচ্ছে বৈদেশিক মুদ্রা।

.jpg)
.jpg)






