অর্থনীতি


বাজার নিয়ন্ত্রণে অভিযান,৪ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ মার্চ ২০২৪, ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার

বাজার নিয়ন্ত্রণে অভিযান,৪ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি // রমজান মাসে  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ  আদালত । মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের প্রধান বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী । 

তিনি বলেন,” মূল্য তালিকা না থাকায় ও বাড়তি মূল্য আদায় করায়  ৪ ব্যবসায়ীকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০১৯) এর ৩৮ ও ৩৯ ধারাত  ৫ টাকা জরিমানা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সর্তক করা হয়। 

জেলা প্রশাসকের নির্দেশ অনুসারে পুরো রমজান মাসজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রট। 

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ০৭ জুলাই ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৪ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের টানা দুই দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

২ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমার পর আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

৬৩ পয়সার লিজ প্রস্তাবে ৪৪ কোটি টাকা ক্ষতির ঝুঁকি তৈরি করেছিলেন বশির

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে। সরকারি নথি, মূল্যায়ন প্রতিবেদন, সম্ভাব্যতা সমীক্ষা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।