হেড অফ ডিজিটাল মিডিয়া


"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই শ্লোগান কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩১ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা মৎস্য কার্যালয় হতে বর্ণাঢ্য আনন্দ র্যালি শুরু করে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এসে র্যালিটি শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা মৎস্য বিভাগ এর সদস্য ও আহ্বায়ক শতরুপা চাকমা'র সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আরিফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। আলোচনায় সভায় বক্তারা জানান, বর্তমান সরকার দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ শরীর ও স্বাস্থ্য ঠিক রাখতে সপ্তাহে খাওয়ারের তালিকায় মাছ রাখতে আহ্বান জানান। কারণ আমিষ জাতীয় খাবার শরীরের ত্বক আমিষের ঘাটতি পূরণ করে। এক সময় এই দেশ মাছে গ্রাম সমৃদ্ধ ছিলো। মাঝ খানে সেটি হাড়িয়ে যেতে বসেছে। কিন্তু বর্তমান সরকারের অভাবনীয় চিন্তায় মাছে দেশ এখন দ্বিগুণ সমৃদ্ধ হয়েছে। উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। বেকারত্ব দূর করেছে। এবং দেশে মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।