অর্থনীতি


মালদ্বীপে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ মে ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন, রবিবার

মালদ্বীপে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ অর্জন করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে পুরস্কারটি তার হাতে তুলে দেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী হারিস মোহামেদ।

এই পুরস্কার দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হোসাইন নিহাদ, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম ফারুক মাজনু এবং মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ০৭ জুলাই ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৪ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের টানা দুই দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

২ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমার পর আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

৬৩ পয়সার লিজ প্রস্তাবে ৪৪ কোটি টাকা ক্ষতির ঝুঁকি তৈরি করেছিলেন বশির

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে। সরকারি নথি, মূল্যায়ন প্রতিবেদন, সম্ভাব্যতা সমীক্ষা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।