
নিউজ কো-অর্ডিনেটর
-7509.png&w=3840&q=75)

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে এ পর্যন্ত ৫ হাজার কোটি টাকার বেশি জামানতবিহীন ডিজিটাল লোন বিতরণ করা হয়েছে। চালু হওয়ার মাত্র তিন বছরের মধ্যেই এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বিকাশ–সিটি ব্যাংকের যৌথ এই উদ্যোগ।রোববার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত ১৯ লাখের বেশি গ্রাহক মোট ১ কোটি ২৭ লাখেরও বেশি বার এই ছোট অঙ্কের ডিজিটাল লোন গ্রহণ করেছেন। বিকাশ ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে চালু হওয়া এই সেবা দেশের সব ৬৪ জেলা থেকেই গ্রাহকরা গ্রহণ করছেন। লোনগ্রহীতাদের মধ্যে প্রায় ২৫ শতাংশ নারী এবং অধিকাংশ গ্রাহকই একাধিকবার এই সেবা ব্যবহার করেছেন।সংশ্লিষ্টরা বলছেন, প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা কিংবা সীমিত ব্যাংকিং সুবিধাপ্রাপ্ত সাধারণ মানুষের জন্য এই ডিজিটাল লোন সেবা দেশে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও জোরদার করছে। কোনো ধরনের কাগজপত্র ছাড়াই বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় মাত্র কয়েকটি ধাপে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন লোন নেওয়ার সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।বিকাশ অ্যাকাউন্টে গ্রাহকের লেনদেনের ইতিহাস ও তথ্য বিশ্লেষণ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোনের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। সিটি ব্যাংক থেকে বিতরণ করা এই লোন চিকিৎসা ব্যয়, শিক্ষা, ব্যবসার মূলধন বৃদ্ধি, নতুন উদ্যোগ শুরু, ভ্রমণসহ নানা জরুরি প্রয়োজনে ব্যবহার করছেন গ্রাহকরা।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিজিটাল লোন নিতে কোনো নথিপত্র জমা দিতে হয় না। নির্ধারিত সময়ে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা পরিশোধ হয়ে যায়। লোন গ্রহণের সময়ই অ্যাপ থেকে সুদের হার, প্রসেসিং ফি ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই লোন পরিশোধ করলে শুধু ব্যবহৃত সময়ের জন্যই সুদ দিতে হয়। কিস্তি পরিশোধের তারিখ অ্যাপ নোটিফিকেশন ও এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়।এ ছাড়া জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে বিকাশ ও সিটি ব্যাংক যৌথভাবে চালু করেছে ‘পে-লেটার’ সেবা। পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও গ্রাহকরা এই সেবার মাধ্যমে বিকাশ অ্যাপে থাকা ডিজিটাল লোন লিমিট ব্যবহার করে সরাসরি মূল্য পরিশোধ করতে পারছেন। পে-লেটার সেবায় নেওয়া লোন ৭ দিনের মধ্যে পরিশোধ করলে কোনো সুদ দিতে হয় না। চাইলে সহজ মাসিক কিস্তিতেও এই লোন পরিশোধের সুবিধা রয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।