.jpg&w=3840&q=75)

গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা নিয়ে ব্র্যাক ব্যাংক নতুন ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে। এই কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন লেনদেন, লাইফস্টাইল খরচ এবং স্বাস্থ্যসেবা পর্যন্ত সুবিধা উপভোগ করতে পারবেন।
নতুন কার্ডধারীরা রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার এবং ওয়ালেট-সংক্রান্ত লেনদেনে বছরে সর্বোচ্চ ৮,৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। কার্ড ইস্যুর প্রথম তিন মাসে পিওএস, কিউআর এবং ই-কমার্স লেনদেনে মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করা যাবে। এছাড়া বিকাশ ওয়ালেট ট্রান্সফার ফিতে ১% ক্যাশব্যাক সুবিধা থাকবে।
গ্রাহকরা স্বপ্ন, মীনা বাজার, আগোরা এবং ইউনিমার্টে কেনাকাটায় মাসিক ১০% ক্যাশব্যাক পাবেন। লাজ ফার্মা, তামান্না ফার্মেসি ও আরোগ্য স্বাস্থ্যসেবা-সংক্রান্ত খরচেও মাসিক ১০% ক্যাশব্যাক সুবিধা থাকবে। দেশের এবং বিদেশের বড় লেনদেনে ব্যবহারকারীরা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’-এর মাধ্যমে ৬–২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন। এছাড়া দেশজুড়ে ১,৭০০-এরও বেশি পার্টনার মার্চেন্টে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাওয়া যাবে।
এই কার্ডে লেনদেনের বিপরীতে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করা যাবে, যা নির্দিষ্ট রিটেইল ট্রানজ্যাকশন বা কার্ডের অ্যানুয়াল ফি ওয়েভ করতে ব্যবহার করা যাবে। ঐচ্ছিক ফিচার হিসেবে ক্রেডিট শিল্ড ইনস্যুরেন্স সুবিধাও রয়েছে, যা হাসপাতালে ভর্তি ব্যয়, মৃত্যু, স্থায়ী অক্ষমতা এবং জটিল রোগের ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে।
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এই কার্ডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ও ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।