

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে শুরু করেছে। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। তবে শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নীতিকে ঘিরে অনিশ্চয়তার কারণে দাম বাড়ার গতি কিছুটা সীমিত রয়েছে। খবর রয়টার্স।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,১৬৮ দশমিক ৪৩ ডলারে পৌঁছায়। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে ৫,১৭৯ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।
এদিকে বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানি কর্তৃপক্ষের বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্সের পণ্যবাজার বিশ্লেষক হামাদ হুসেইন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে পারেন। তবে দীর্ঘ সময় জ্বালানি পণ্যের উচ্চমূল্য বজায় থাকলে সুদের হার কমার সম্ভাবনা কমে যেতে পারে। এতে স্বর্ণের দামের বড় ধরনের উত্থান সীমিত থাকতে পারে।
বিশ্ববাজারে অস্থিরতার প্রভাবে মার্কিন ডলারের মানও বেড়েছে। তিন মাসের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নেমে এলেও বৃহস্পতিবার ডলার সূচক প্রায় দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়ছে, যা মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে তুলছে। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা কম থাকে, কারণ এটি সুদবিহীন সম্পদ।
এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ফেডারেল রিজার্ভ গভর্নর কেভিন ওয়ারশকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন।
একই দিন ফেডারেল রিজার্ভের প্রকাশিত ‘বেইজ বুক’ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম সামান্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পণ্যের দাম বাড়ছে এবং শ্রমবাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ১৮ মার্চের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। এ তথ্য জানিয়েছে সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল।
এদিকে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক বেকার ভাতা দাবির তথ্য এবং ফেব্রুয়ারির কর্মসংস্থান প্রতিবেদন পর্যবেক্ষণ করছেন। এসব তথ্য চলতি বছরে সুদের হার নীতির বিষয়ে নতুন ইঙ্গিত দিতে পারে।
অন্যদিকে ধাতব বাজারে স্পট সিলভারের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ২,১৭২ দশমিক ২০ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম দশমিক ৭ শতাংশ কমে ১,৬৬২ দশমিক ৭ ডলারে নেমে এসেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।