
দূরবীন ডেস্ক


যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই হিজবুল্লাহসহ আঞ্চলিক মিত্রদের সম্ভাব্য বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। এর ফলে চলমান উত্তেজনায় ইসরাইলও সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
লেবাননের দৈনিক ‘নিদা আল ওয়াতান’-এর এক প্রতিবেদনে শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান-সমর্থিত আঞ্চলিক জোট ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা ‘প্রতিরোধ বলয়’-এর নেতারা তাদের মিত্রদের জানিয়েছেন, অপেক্ষার সময় প্রায় শেষ। সম্ভাব্য সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়াই এখন তাদের প্রধান অগ্রাধিকার।
তেহরানে সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের প্রায় এক মাস পর নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই প্রতিবেদন সামনে এলো।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সংঘাতে এখন পর্যন্ত ইসরাইল সরাসরি জড়িত হয়নি এবং ইরানও সরাসরি ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালায়নি। তবে ইরান-সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
ইরানের পক্ষ থেকে হিজবুল্লাহকে যেকোনো চরম উত্তেজনাকর পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতের যেকোনো সংঘাত অতীতের লড়াইগুলোর তুলনায় আরও ব্যাপক ও ভয়াবহ হতে পারে।
‘নিদা আল ওয়াতান’ আরও জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একাধিক বিপর্যয়ের মুখে পড়লেও তেহরান এখনো হিজবুল্লাহকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্পদ হিসেবে বিবেচনা করে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ ইসরাইলে হামলা চালিয়ে হিজবুল্লাহ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরাইলও হিজবুল্লাহর ওপর ব্যাপক বিমান হামলা চালায় এবং সীমান্ত থেকে গোষ্ঠীটিকে দূরে রাখতে দক্ষিণ লেবাননে একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নেয়।
এর আগে ২০২৪ সালের এক দফা সংঘাতে ইসরাইল হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের ওপর বড় ধরনের আঘাত হানে।
এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরাও এর আগে ইসরাইলে হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।