

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যারিকেড উপেক্ষা করে হাজারো শিক্ষার্থী ও তরুণ রাজপথে নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন বিপুলসংখ্যক আন্দোলনকারী। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধস্তাধস্তি শুরু হয়।
আন্দোলনকারীরা একাধিক নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
মেডিকেল ভর্তির পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় সিজেপি।
তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দলটির পক্ষ থেকে সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের আটকে দেওয়া হলেও তাদের শান্ত থাকতে হবে। শান্তি ও ভালোবাসার পথেই আন্দোলনে জয়ী হওয়ার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে।
এর আগে রোববার (১৯ জুলাই) দিল্লি পুলিশ ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচির অনুমতি বাতিল করে। একই সঙ্গে পুরো এলাকায় পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েতের ওপর ১৪৪ ধারা জারি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দিল্লি পুলিশ জানায়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এ ছাড়া দিল্লি পুলিশ দেশের নাগরিকদের আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।