
দূরবীন ডেস্ক


ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলন দমাতে পুলিশের ধরপাকড় ও লাঠিচার্জের পরও বিক্ষোভ থামছে না। বরং আটক হওয়া অনেক আন্দোলনকারী মুক্তি পেয়েই আবার ফিরে যাচ্ছেন আন্দোলনস্থলে।
প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে কয়েক দিন ধরে যন্তর মন্তরে আন্দোলন চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছেন।
গত সোমবার বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে লোকসভা অভিমুখে পদযাত্রা শুরু করলে দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এ সময় লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।
তবে আটকের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পাওয়া অনেক আন্দোলনকারী সরাসরি থানার গেট থেকে যন্তর মন্তরে ফিরে আসেন।
তাদের একজন ২১ বছর বয়সী সমীর দোরওয়াল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিংয়ের এই শিক্ষার্থীকে তলস্তয় রোড থেকে আটক করে মন্দির মার্গ থানায় রাখা হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবার আন্দোলনে যোগ দেন।
"আমি বাবা-মাকে বলেছিলাম বন্ধুর বাসায় আছি। আমাকে আটক করা হয়েছিল, সেটা তারা জানেন না। কিন্তু শিক্ষাব্যবস্থা ভেতর থেকে পচে গেছে। এখন আমরা না দাঁড়ালে ভবিষ্যতে আর কেউ দাঁড়াবে না।"
পাঁচ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে জামিন পাওয়ার পর আগামী আগস্টে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইপি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সিদ্ধার্থও মুক্তি পাওয়ার পর আবার বিক্ষোভস্থলে ফিরে আসেন। তিনি বলেন, প্রথমে গ্রেপ্তার হয়ে ভয় পেলেও আন্দোলনের প্রয়োজনীয়তা তাকে আরও দৃঢ় করেছে।
এদিকে আলিগড় থেকে আসা সীমা যাদব ও তাঁর দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে কৃষ্ণাও আন্দোলনে অংশ নিতে এসে আটক হন। সীমার অভিযোগ, প্রায় ২০ জন পুলিশ সদস্য তাকে ও মেয়েকে আলাদা করে নিয়ে যান এবং টানাহেঁচড়া করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
"আমি আগে ভাবতাম পুলিশ মানুষের নিরাপত্তা দেয়। কিন্তু সোমবার তারা আমার চুল ধরে টেনেছে এবং আমাকে জেলে যেতে বলেছে।"
মুক্তি পাওয়ার পর মা-মেয়ে আবার যন্তর মন্তরে ফিরে আসেন। সেখানে তারা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনস্থলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, যখন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ঘোষণা দেন যে সোমবার আটক হওয়া সব আন্দোলনকারীকে মুক্তি দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।