Ad

ইউরোপের যেসব দেশে সহজে সেটেল হওয়া যায়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
main-qimg-075f18f9bf846e614f780b3124c35194-lq
Durbin News

উন্নত জীবনযাত্রা, মানসম্মত শিক্ষাব্যবস্থা, আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা সহ, বিভিন্ন কারণে ইউরোপের দেশগুলোতে বসবাসে আগ্রহী সারা বিশ্বের মানুষ। সুখবর হলো, বর্তমানে ইউরোপের বহু দেশে, অত্যন্ত সহজে নাগরিকত্ব পাওয়া সম্ভব। এর মধ্যে অন্যতম হলো, বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।দেশটির নাগরিকেরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে, স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। চাকরি, ব্যবসা সহ কর্মসংস্থানের সুযোগ পাবেন সমানভাবে। পাশাপাশি সেসব দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম খরচে পড়াশোনা করা যাবে। শুধু তা-ই নয়, পর্তুগালের নাগরিক হলে, কম টাকায় উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাবে। পর্তুগিজ পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ১৮৯টি দেশে ভিসা ছাড়া-ই ভ্রমণ করা যায়। এমনকি, অবসর গ্রহণের পর পাওয়া যাবে, সরকার প্রদত্ত ভাতাও। এক কথায়, সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য যেকোনো সুবিধা ভোগ করা সম্ভব। পর্তুগালের নাগরিকত্ব পেতে হলে প্রয়োজন শুধু ২টি জিনিস। মোটামুটিভাবে পর্তুগিজ ভাষা রপ্ত করতে পারলে, এবং কমপক্ষে ৫ বছর দেশটিতে বসবাস করলেই পর্তুগিজ হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে। মজার ব্যাপার হলো, টানা ৫ বছর পর্তুগালে বসবাসের অনুমতি পেলে, সেখানে না থেকেও দেশটির নাগরিক হওয়া যায়। এজন্য রয়েছে গোল্ডেন ভিসার ব্যবস্থা। পর্তুগালের মতো সুইডেনের নাগরিক হতে হলেও, অনুসরণ করতে হবে একই পথ। বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর এটি ekti..তা সত্ত্বেও, মাত্র ৫ বছর সেখানে বসবাস করলেই সুইডিশ নাগরিকত্ব পাওয়া যায়। পোহাতে হয়না ভাষা শেখার ঝামেলাও। উন্নত শিক্ষাব্যবস্থা, মানসম্মত কর্মসংস্থান, স্বাস্থ্যকর পরিবেশ সহ, সবই আছে সুইডেনে! দেশটিতে পড়াশোনার খরচ একদমই নগন্য।২০ বছরের কম বয়সী নাগরিকদের জন্য রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। বেকার ভাতা, বৃদ্ধ বয়সে অবসর ভাতা সহ, প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা উপভোগ করেন সুইডিশ নাগরিকেরা। ইউরোপের আরেকটি দেশ বেলজিয়ামেও খুব সহজে নাগরিকত্ব পাওয়া যায়। জার্মান, ডাচ অথবা ফরাসি ভাষা জানা থাকলে, এবং ৫ বছর বেলজিয়ামে বসবাস করলেই দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি মিলবে।সারা বিশ্বের উদ্যোক্তাদের কাছে এক স্বর্গভূমি বেলজিয়াম। দেশটির সরকার উদ্যোক্তাদের উৎসাহ দিতে, মোটা অংকের প্রণোদনা দিয়ে থাকে।তাই নতুন ব্যবসা শুরু করতে চাইলে কিংবা, প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থাপনের জন্য আদর্শ দেশ এটি। বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো, ইউরোপীয় ইউনিয়নের সকল দেশে চাকরি ও পড়াশোনা সুযোগ। কম খরচে উচ্চশিক্ষা গ্রহণ, এবং মোটা বেতনের চাকরি পাওয়া যায় সেসব দেশে। বেলজিয়ান পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ১৮৭ টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ, ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়াও খুব বেশি কঠিন নয়। কমপক্ষে পাঁচ বছর বসবাস করলেই ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এরপর একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি হতে পারবেন ব্রিটিশ নাগরিক। তবে, আবেদন করতে খরচ করতে হবে ১৩৩০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা!বর্তমানে বিশ্বের বহু ধনকুবেরের রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব। ইংল্যান্ডের রাজধানী লন্ডন সহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সম্পত্তি কিনে রেখেছেন তাঁরা। অনেকে হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। সারা বিশ্বে পর্যটনের জন্য বিখ্যাত শহর লন্ডনে, এই প্রতিষ্ঠানগুলো বেশ মোটা অংকের অর্থ আয় করে থাকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad