আন্তর্জাতিক


নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘের ষষ্ঠ সম্মেলন শুরু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘের ষষ্ঠ সম্মেলন শুরু
নোবিপ্রবি প্রতিনিধি, মো. সুমন মিয়া :নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)  তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৪ আনুষ্ঠিকভাবে শুরু হয়েছে। ‘এনএসটিইউ মডেল ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশন’ ষষ্ঠবারের মতো এ সম্মেলনের আয়োজন করে।  বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন।

এসময় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন “ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৪” এর সাধারণ সম্পাদক জনাব মোঃ নাঈম উদ্দিন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  , শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন ও সাইকোলজিস্ট মোঃ আবু তারেক। 

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, এটি ভিন্নধর্মী এবং বিশেষ একটি সম্মেলন। যে বিষয়গুলো এবারের সম্মেলনে আলোচনা করা হবে তা খুবই শিক্ষণীয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এ ধরণের কনফারেন্স খুবই তাৎপর্যপূর্ণ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, গোটা বিশ্ব তা নিয়ে উদ্বিগ্ন। আমরাও এ ধরণের পরিস্থিতির অবসান চাই। আমাদেরকে মানবিক মূল্যবোধ নিয়ে এ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। শিক্ষার্থীদের জন্যও এ ধরণের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

 কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিবছর অত্যন্ত সফলভাবে এ অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে, যা প্রশংসার দাবী রাখে। এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ছায়া জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে তোমরা বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। এ ধরণের কনফারেন্স ভবিষ্যতেও চলমান থাকবে এ প্রত্যাশা করছি। ভাষার মাসে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।


তিন দিনব্যাপী এই সম্মেলনে ‘সুসংহত অবকাঠামো ও শিল্পায়নের মাধ্যমে সাম্প্রতিক সমৃদ্ধির পথে’ বিষয়ে আলোচনা করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২২০ জনেরও বেশি শিক্ষার্থী। সম্মেলনে ২০ জন নির্বাহী বোর্ড সদস্য তাদের আলোচনা নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন।বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী কূটনীতিকদের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা কূটনৈতিক দক্ষতা, বিকাশ, নির্দিষ্ট বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন এবং রাজনৈতিক বিতর্ক পরিচালনার মানসিকতা উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন। 

উল্লেখ্য, এ বছরের সম্মেলন মোট ছয়টি কমিটি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, আন্তর্জাতিক প্রেস, নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কমিশন।

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।