

সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৮ জন বেসামরিক ও সামরিক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, স্থানীয় সময় ভোর হওয়ার আগে এ হামলার ঘটনা ঘটে, নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বৈশ্বিক সংবাদ মাধ্যমগুলো।প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পাঁচজন যোদ্ধা নিহত হয়েছে। তবে নিহত ৩৮ জনের মধ্যে এই পাঁচজন কিনা তা জানা যায়নি।সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরের আগে আলেপ্পোতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বেসামরিক ও সামরিক কর্মী নিহত হয়েছেন।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইসরায়েল আলেপ্পোর গ্রামাঞ্চলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায়।যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার সকালে বলেছে যে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আলেপ্পোর জিব্রিন এলাকায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে আঘাত করেছে। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে মনে করা হচ্ছে। আরো জানা যায়, হামলার দুই ঘণ্টা পর গুদাম থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে হামলায় বেসামরিক ও সামরিক কর্মী নিহত এবং অনেক আহত হয়েছে।এর আগে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত লেবাননের অভ্যন্তরে একাধিক হামলা চালায় ইসরাইল। এসব হামলার ফলে ব্যাপক বেসামরিক মানুষ হতাহত হয়।৭ অক্টোবর ইসরায়েলি বেসামরিক ও সৈন্যদের ওপর হামাসের হামলার পর থেকে সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইসরাইল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।