

পবিত্র রমজান শেষে ঘরমুখো মানুষের সুবিধার্থে এবার ৮ ও ৯ এপ্রিল টোল ফ্রি ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির সরকারের তরফ থেকে এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।ঘোষণা অনুযায়ী ৮ এপ্রিল রাত ১২টা থেকে হাইওয়েসহ সকল সড়কে টোল ফ্রি করা হবে। যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।ক্যাবিনেটে আলোচনার পর আনুষ্ঠানিক এ ঘোষণা আসে। হিসাব বলছে দুদিনের টোল ফ্রির এ ঘোষণায় ৩৭.৬ মিলিয়ন রিঙ্গিত টোল আদায় থেকে বঞ্চিত হবে সরকার। তবে বিপুল পরিমাণ মুসলিম সম্প্রদায়ের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।এ সময় নির্বিঘ্ন যাতায়াতে সবাইকে সচেতনভাবে চলাচলের জন্যও পরামর্শ দেওয়া হয়। প্রতি বছর ঈদ ও নতুন বছরকে সামনে রেখে এ ধরনের ঘোষণা দেন মালয়েশিয়ান সরকার।সরকারের এ ঘোষণায় ৮ ও ৯ এপ্রিল রাস্তায় তুলনামূলক বেশি যানজটের আশঙ্কা করে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।