

মাসুম আহমেদ মীরা, মালয়েশিয়া :মালয়েশিয়ায় ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি নিহত ও ৫ জন আহত হয়েছেন।ঘটনা সূত্রে জানা যায়, বুধবার (১০) এপ্রিল দুপুরে ক্যামেরন হাইল্যান্ডস থেকে কুয়ালালামপুর যাত্রা পথে পেরাক রাজ্যের কাম্পার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ আবদুল্লাহ, আলী আজগর ও সোহেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহতদের বন্ধু মোহাম্মদ সোহেল (২৪) পেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, মাথায় এবং বাম হাতে যখম লেগে গুরুতর আহত হয়েছেন এবং অন্যরা স্বাভাবিক রয়েছেন। নিহত ৩ জনের নাম মোহাম্মদ আবদুল্লাহ, আলী আজগর ও সোহেল মিয়া। গাড়িতে থাকা ৮ বাংলাদেশির মধ্যে মোহাম্মদ আবদুল্লাহ ছাড়া বাকি সবাই ক্যামেরন হাইল্যান্ডসের একটি ফার্মে কাজ করতেন। আহতরা হলেন নাজা সিট্রার চালক কবির হোসেন (৩২), সাইফুল ইসলাম (২৫), রাজু মিয়া (২৭), সোহেল রানা (৩০) ও মোহাম্মদ সোহেল (২৪) আহতদের চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরন হাইল্যান্ডস থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি এসে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় নাজা সিট্রার চালককে আটক করা হয়েছে এবং তদন্তের পাশাপাশি, চালক এবং ট্রাক চালকের রক্তের নমুনাও টক্সিকোলজি পরীক্ষার জন্য রসায়ন বিভাগে পাঠানো হয়েছে ও সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১ (১) ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।