

সারাদেশের ইন্টারনেট গ্রাহকরা ভোগান্তি পোহাচ্ছেন প্রায় এক সপ্তাহ ধরে। ইন্দোনেশিয়ায় সাবমেরিন কেবলের সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সহসাই এ ভোগান্তি থেকে মুক্তি মিলছে না। নিরবচ্ছিন্ন সেবা পেতে আরও প্রায় এক মাস অপেক্ষা করতে হবে। বুধবার (২৪ এপ্রিল) সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানগুলো বলছে, ব্যান্ডউইথের এমন সমস্যার কারণে চলতি মাসে তারা অন্তত শত কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসিও (বিএসসিপিএলসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ফাইবার কেবল কাটা পড়েছে। দেশটির অনুমোদন নিয়ে সেখানে মেরামত শেষ করতে অন্তত ৫ সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে মে মাসের শেষ নাগাদ সংযোগ স্বাভাবিক হতে পারে।বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশানের সভাপতি বলেন, তীব্র গরমের মধ্যে ইন্টারনেট সমস্যা গ্রাহকদের অস্বস্তির মধ্যে ফেলেছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস করার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু শুক্রবার রাত থেকে ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে। পাশাপাশি দেশের বেশিরভাগ অঞ্চলে রেশনিং করে ব্যান্ডউইথ সরবরাহের কারণে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। তিনি জানান, দ্রুত ইন্টারনেট সমস্যা সমাধান না করা গেলে, এই গরমে ঘরে বসে কাজ করার যে পরামর্শ দেওয়া হচ্ছে এবং অনলাইনে ক্লাস করার জন্য যে নির্দেশনা তা বাস্তবায়ন করা মোটেও সম্ভব হবে না। এছাড়া অনেক শিল্পকলকারখানা ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠান এবং চিকিৎসা কেন্দ্র ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নির্ভরশীল। এমনকি মোবাইল অপারেটররাও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রহণ করে থাকেন। তাই দ্রুত এর সমাধান করতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি (আইএসপিএবি) ইমদাদুল হক বলেন, করপোরেট গ্রাহক বিশেষ করে কল সেন্টার, ব্যাংক, এমনকি যারা অনলাইন ক্লাস করেন এমন সেবাগুলোয় বিঘ্ন ঘটছে। এছাড়া ইন্টারনেটের ধীরগতির কারণে সফটওয়্যার নিয়ে যারা কাজ করেন, তারাও বিপাকে পড়েছেন। তাছাড়া ফ্রিল্যান্সাররাও এ নিয়ে আতঙ্কিত। সরকার এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে আমরা প্রত্যাশা করছি। অন্যথায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান বলেন, সাবমেরিন কেবল মেরামতের কাজ করার জন্য ইন্দোনেশিয়া সরকারের অনুমোদন পেয়ে মেরামত শেষ হতে অন্তত ৫ সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে মে মাসের শেষ নাগাদ সংযোগ স্বাভাবিক হতে পারে। তিনি বলেন, আমরা বিকল্প উপায়গুলো কার্যকর করার চেষ্টা করছি। যদিও সব বিকল্প উপায় পুরোপুরি এখনো কার্যকর করা সম্ভব হয়নি। এমনকি প্রথম সাবমেরিন কেবল যেটি সিমিউই-৪ নামে পরিচিত, সেটির পুরো ব্যান্ডউইথ বহনের সক্ষমতা রয়েছে। তবে এজন্য সংশ্লিষ্ট কোম্পানিকে বাড়তি খরচ দিতে হবে। এটা ছাড়াও আরও কিছু বিকল্প রয়েছে। সেগুলো নিয়েও কাজ চলছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।