আন্তর্জাতিক


তীব্র গরমে মরে ভেসে উঠল ২০০ মেট্রিক মাছ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ মে ২০২৪, ০৬:০২ অপরাহ্ন, বুধবার

তীব্র গরমে মরে ভেসে উঠল ২০০ মেট্রিক মাছ
আন্তর্জাতিক ডেক্সঃ দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে চলমান তীব্র তাপদাহে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

এই তাপদাহের মাঝে ভিয়েতনামের ডং নাই প্রদেশের একটি জলাধারে লাখ লাখ মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম বলছে, চরম তাপদাহ ও জলাশয়ের অব্যবস্থাপনাই লাখ লাখ মাছের মৃত্যুর জন্য দায়ী।

দেশটির ত্রাং বোম জেলার স্থানীয় বাসিন্দা এনঘিয়া বলেন, ‌‌সং মে জলাশয়ের সব মাছ তীব্র গরমে ও পানির অভাবে মারা গেছে। গত ১০ দিন ধরে গন্ধের কারণে আমাদের জীবন তছনছ হয়ে গেছে।

ছবিতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা ৩০০ হেক্টর আয়তনের সং মে জলাধারের মাঝে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন; যেখানে মৃত মাছের ভারী স্তরের নিচে পানি দেখতে পাওয়া যায়।

তিনি বলেন, ‘‘তারপর তারা জলাধারটি মেরামত করার চেষ্টা করে। জলাশয় কাদা তুলে ফেলার জন্য সেখানে মেশিন বসানো হয়।’’ কর্তৃপক্ষ জলাশয়ে মাছের জন্য বেশি পানি ও জায়গা করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। এই ঘটনার পরপরই অনেক মাছ মারা যায়। স্থানীয় গণমাধ্যম বলছে, মৃত মাছের পরিমাণ দুই শতাধিক মেট্রিক টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।