

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে কঠিন সংকটের মুখে রয়েছেন, কারণ তার প্রশাসনের ঘনিষ্ঠ শীর্ষ কর্মকর্তারা একের পর এক পদত্যাগ করছেন। এই তালিকায় সর্বশেষ যোগ দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান চিফ অব স্টাফ হারজি হালেভি। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, হালেভি আগামী ডিসেম্বর নাগাদ পদত্যাগ করবেন।গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসরায়েলে একটি বড় আক্রমণ চালায়, যা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটে, যার মধ্যে হালেভির পদত্যাগও অন্তর্ভুক্ত।ইসরায়েলের চ্যানেল-১২ জানিয়েছে, হালেভির পদত্যাগের সিদ্ধান্ত এই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতার তদন্ত শেষ হওয়ার আগে নেওয়া হয়েছে। এছাড়া, লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিও চলছে। এর আগে সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েলও পদত্যাগের ঘোষণা দেন।এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের দক্ষিণাঞ্চলীয় জেলার প্রধান এবং স্থল বাহিনীর প্রধানও পদত্যাগ করেছেন, যা নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।