হেড অফ ডিজিটাল মিডিয়া


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তার মরদেহ রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৮ সেপ্টেম্বর বুধবার দূতাবাস চত্বরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস বর্তমানে এই মৃত্যুর ঘটনা তদন্ত করছে, এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে।ভারতীয় দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে এ নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বিবৃতিতে বলা হয়েছে, মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য পরিবার এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য অতিরিক্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।