

কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও এক মাস বাড়াতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য নিউজ’ ও ‘জিও নিউজ’-এর বরাতে জানা যায়, চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে প্রতিদিন ২০০ থেকে ৩০০ ভারতীয় ফ্লাইটের চলাচল ব্যাহত হচ্ছে, জ্বালানি খরচ বাড়ছে এবং আন্তর্জাতিক রুটের বিমানগুলোকে ব্যয়বহুল বিকল্প পথে যেতে হচ্ছে।ভারতের আগের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ২৪ এপ্রিল থেকে পাকিস্তানও তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ রাখে। ICAO নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা একবারে এক মাসের বেশি সময় কার্যকর রাখা যায় না, তাই মেয়াদ শেষের আগেই নতুন নোটিশ জারি করবে পাকিস্তান। সামরিক ও বাণিজ্যিক—উভয় ফ্লাইটেই এই বিধিনিষেধ প্রযোজ্য। তবে পাকিস্তানের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম, কারণ তারা পূর্বমুখী ফ্লাইট অনেক আগেই সীমিত করে দিয়েছে।এটি কোনো নতুন পরিস্থিতি নয়—১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও পাকিস্তান একই ধরনের পদক্ষেপ নিয়েছিল, যার মূল ক্ষতির ভার ভারতের কাঁধেই পড়েছিল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।