হেড অফ ডিজিটাল মিডিয়া


ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) থেকে সরে আসার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই ঘোষণা দিয়েছেন যে, ইরানের পার্লামেন্টে এ বিষয়ে একটি বিল উত্থাপনের প্রস্তুতি চলছে। যদিও ইরান সরকার জানিয়েছে তারা ব্যাপক বিধ্বংসী অস্ত্র তৈরির পক্ষে নয়, তবে পশ্চিমা দেশগুলোর চাপ এবং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।জাতিসংঘের উদ্যোগে ১৯৬৮ সালে স্বাক্ষরিত NPT চুক্তির উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। বর্তমানে বিশ্বের ১৯১টি দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত। ইরানও এতদিন এই চুক্তির সদস্য ছিল, তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে ইরান চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তের পর পরিস্থিতি জটিল হয়ে পড়ে।বর্তমানে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান পারমাণবিক শক্তি চায় শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে চূড়ান্তভাবে NPT থেকে সরে আসার সিদ্ধান্ত কৌশলগতভাবে ইরানের পররাষ্ট্রনীতিকে নতুন মোড় দিতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।