

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যান্টিকুয়েনো প্রদেশে একটি শিক্ষার্থীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যান্টিকুয়েনোর গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন জানান, বাসটি ক্যারিবিয়ান উপকূলীয় শহর টোলু থেকে প্রাদেশিক রাজধানী মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিকুয়েনো হাইস্কুলের শিক্ষার্থীরা সমুদ্র ভ্রমণে গিয়েছিল।ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ মিটার গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। গভর্নর রেনদন বলেন, ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে অ্যান্টিকুয়েনো হাইস্কুলের শিক্ষার্থীরা ছিল। তারা টোলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে মেদেলিনে ফিরছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগেই এই সফরের আয়োজন করেছিল।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।উল্লেখ্য, দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর কলম্বিয়ায় প্রতিদিন গড়ে ২২ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।