

ভারী বর্ষণের ফলে পূর্ব বলিভিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।সোমবার (১৫ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ও শনিবারের অতিবর্ষণের কারণে নদীর বাঁধ ভেঙে যায়। এতে বেশ কয়েকটি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে। নদীর পানি বেড়ে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।বন্যায় বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে এবং শতাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন। দুর্গত এলাকায় জরুরি বিভাগের উদ্ধারকারী দল কাজ করছে।এছাড়া বন্যার পানিতে বহু গবাদিপশু আটকা পড়েছে এবং ব্যাপকভাবে গাছপালা উপড়ে পড়েছে। প্রশাসনের তথ্যমতে, এ দুর্যোগে কমপক্ষে ৬০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।বন্যার ভয়াবহতা বিবেচনায় বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ সরকারি প্রাসাদে একটি সংকট ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করেছেন এবং নিজ দায়িত্বে পরিস্থিতি তদারকি করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।