
নিউজ কো-অর্ডিনেটর
-7499.png&w=3840&q=75)

সুদানে জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছে।রোববার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের আরব ও আফ্রিকান বিষয়ক সিনিয়র উপদেষ্টা মাসাদ বোলোস বলেন, সুদানের কাদুগলি এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে সংঘটিত এই হামলা শান্তিরক্ষী কার্যক্রমের ওপর সরাসরি আঘাত। তিনি যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘের কর্মীদের কখনোই লক্ষ্যবস্তু করা উচিত নয়।বোলোস আরও বলেন, পূর্বশর্ত ছাড়াই শত্রুতা বন্ধ করতে হবে এবং মানবিক সহায়তার জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতে দেশটিতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে।সুদানের সেনাবাহিনী শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফকে দায়ী করলেও বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।নিহত ও আহত বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউনিসফা)-এর সদস্য ছিলেন। তারা সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত তেলসমৃদ্ধ সীমান্ত অঞ্চলে মোতায়েন ছিলেন।এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হামলা অযৌক্তিক এবং তা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।