

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স। ইসরায়েলি বাহিনীর দীর্ঘদিনের নির্বিচার বোমাবর্ষণে ধসে পড়া ভবনটির নিচে আটকে পড়ে এসব মানুষের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল মঙ্গলবার সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, ভারী উদ্ধারযন্ত্রের অভাবে উদ্ধার কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে চলছে। তিনি বলেন, বড় এক্সকাভেটর থাকলে অনেক কম সময়ে উদ্ধারকাজ শেষ করা যেত। বর্তমান পরিস্থিতিতে এভাবে চলতে থাকলে পুরো উদ্ধার অভিযান শেষ করতে তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।প্রতিবেদন অনুযায়ী, দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। ছোট এই উপত্যকাজুড়ে ধারাবাহিক বোমাবর্ষণে অসংখ্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে।যে ভবনটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, তার এক স্বজন আবু মুহাম্মদ সালেম জানান, ইসরায়েলি হামলার সময় ভবনটির ভেতরে যারা অবস্থান করছিলেন, সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তিনি বলেন, পরিবারের সব সদস্যের মরদেহ উদ্ধার করে দেইর এল-বালাহর কবরস্থানে দাফন করতে চান তারা, যাতে অন্তত প্রিয়জনদের স্মৃতির শেষ চিহ্নটুকু সংরক্ষিত থাকে।গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে উদ্ধারকাজে পর্যাপ্ত যন্ত্রপাতি ও সহায়তার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।