

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (গতকাল) গাজা সিটির তুফাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, হামাস–ইসরায়েল যুদ্ধের সময় তুফাহ এলাকার বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছিলেন বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ওই এলাকাতেই একটি স্কুলের দোতলায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যুদ্ধের কারণে গৃহহীন হয়ে পড়া কয়েকটি পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে আকস্মিকভাবে সেখানে বোমা হামলা চালানো হয়। এতে মুহূর্তেই বিয়ের আনন্দ শোক ও আতঙ্কে রূপ নেয়। হতাহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।
এ হামলার কারণ বা লক্ষ্যবস্তু সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আইডিএফ।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পরদিন থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই বছর ধরে চলা এই অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত তিন ধাপের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের আওতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। প্রথম ধাপের মেয়াদ ছিল ছয় সপ্তাহ, যা বর্তমানে শেষের পথে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের আহ্বান জানিয়ে আসছে।
এমন প্রেক্ষাপটেই গাজায় নতুন করে বোমা হামলার ঘটনা ঘটল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত শর্ত লঙ্ঘন করে দেড় শতাধিকবার ছোট ও বড় পরিসরে হামলা চালিয়েছে আইডিএফ।
এই হামলা নতুন করে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আলজাজিরা
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।