.webp&w=3840&q=75)

ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির কেরালা রাজ্যের পালাক্কাদ জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবক ভারতেরই ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালায় যান এবং সেখানে একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া সন্দেহ ও গুজবের জেরে তাকে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে একদল দুর্বৃত্ত গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পরে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন কিশান বাঘেল জানান, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় গিয়েছিলেন। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং জীবিকার তাগিদেই ভিনরাজ্যে কাজ করতে বাধ্য হন। রামনারায়ণের স্ত্রী ললিতা এবং আট ও নয় বছর বয়সী দুই সন্তান রয়েছে।
Related posts here
ঘটনার খবর পেয়ে শুক্রবার নিহতের স্ত্রী পালাক্কাদের উদ্দেশে রওনা হন। এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পেছনের প্রেক্ষাপট জানতে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।