
নিউজ কো-অর্ডিনেটর


বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হওয়ার রেকর্ড গড়লেন তিনি। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ার অপশন সংক্রান্ত তার বিশাল বেতন প্যাকেজ পুনর্বহাল করার পরপরই এই নাটকীয় পরিবর্তন আসে। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪৯ বিলিয়ন ডলারে।
গত শুক্রবার ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট মাস্কের ২০১৮ সালের বিতর্কিত বেতন প্যাকেজটি পুনর্বহালের আদেশ দেয়। এক সময় যার বাজারমূল্য ছিল ৫৬ বিলিয়ন ডলার। এর আগে ২০২৪ সালে একটি নিম্ন আদালত এই প্যাকেজটিকে ‘অকল্পনীয়’ আখ্যা দিয়ে বাতিল করেছিল। তবে উচ্চ আদালত রায়ে উল্লেখ করেন, পূর্বের ওই সিদ্ধান্তটি মাস্কের প্রতি ‘অনুচিত ও অন্যায়’ ছিল। এই রায়ের ফলে টেসলার ওপর মাস্কের নিয়ন্ত্রণ আরও সুসংহত হলো, যা তিনি দীর্ঘকাল ধরে দাবি করে আসছিলেন।
বর্তমানে মাস্ক এবং বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীর মধ্যে ব্যবধান এখন আকাশচুম্বী। ফোর্বস–এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। মাস্কের বর্তমান সম্পদ ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি, যা করপোরেট ইতিহাসে এর আগে কখনও দেখা যায়নি।
শুধুমাত্র টেসলা নয়, মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ (SpaceX)-এর সম্ভাব্য আইপিও (IPO) বা শেয়ারবাজারে আসার খবরে তার সম্পদের পরিমাণ সাম্প্রতিক সপ্তাহে দ্রুত বৃদ্ধি পায়। কয়েক দিন আগেই তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিলেন। এছাড়া, টেসলাকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবোটিক্স জায়ান্টে রূপান্তরের পরিকল্পনায় বিনিয়োগকারীরা পূর্ণ সমর্থন দিয়েছেন।
গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য করপোরেট ইতিহাসের বৃহত্তম—১ ট্রিলিয়ন ডলারের একটি নতুন বেতন পরিকল্পনা অনুমোদন করেছেন। নির্দিষ্ট কর্মদক্ষতা ও লক্ষ্য পূরণ সাপেক্ষে এই প্যাকেজের মূল্য হতে পারে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার। ২০১৮ সালের প্যাকেজের অপশনগুলো ব্যবহার করলে টেসলায় মাস্কের মালিকানা বর্তমান ১২.৪ শতাংশ থেকে বেড়ে ১৮.১ শতাংশে দাঁড়াবে।
বাজার বিশ্লেষকদের মতে, মাস্ক যেভাবে একের পর এক মাইলফলক স্পর্শ করছেন, তাতে তিনি বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হওয়ার পথে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।