.jpg&w=3840&q=75)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খুব শিগগিরই মানুষের চিন্তাশক্তিকে ছাড়িয়ে যেতে পারে এমন ভবিষ্যৎ পূর্বাভাস দিয়েছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মতে, ২০২৬ সালের শেষ নাগাদ এআই যেকোনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে এবং পরবর্তী পাঁচ বছরের মধ্যে মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে মাস্ক বলেন, “এআই-এর উন্নতি এত দ্রুত ঘটছে যে চলতি বছরের শেষ নাগাদ এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দেখা যেতে পারে, যা বুদ্ধিমত্তার দিক থেকে যেকোনো মানুষের চেয়ে এগিয়ে থাকবে।”
এআই ও রোবটিকস খাতে অভূতপূর্ব অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। মাস্ক জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শেষ নাগাদ সাধারণ মানুষের জন্য হিউম্যানয়েড রোবট বিক্রি শুরু করা হতে পারে।
তার ভাষায়, “বয়স্ক বাবা–মায়ের দেখাশোনা, সন্তানদের খেয়াল রাখা কিংবা পোষা প্রাণীর যত্ন নেওয়ার জন্য প্রায় সবাই একটি নিরাপদ রোবট চাইবে। যদি রোবটটি পুরোপুরি নিরাপদ হয়, তাহলে কে না চাইবে এমন একজন সহকারী, যে এসব দায়িত্ব পালন করবে?”
ইলন মাস্ক আরও বলেন, ভবিষ্যতে এত বেশি রোবট ও এআই তৈরি হবে যে সেগুলো মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। তার অনুমান, এক সময় পৃথিবীতে মানুষের সংখ্যার চেয়েও বেশি রোবট থাকবে।
দাভোসে মাস্কের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে, কারণ তিনি দীর্ঘদিন ধরেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। অতীতে এই সম্মেলনকে তিনি ‘এলিটদের ক্লাব’, ‘জবাবদিহিহীন’ এবং ‘সাধারণ মানুষের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছিলেন।
সূত্র: এনডিটিভি
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।