.jpg&w=3840&q=75)

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত নিখোঁজ বিমানটির সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাত দিন পর শুক্রবার শেষ দশম মরদেহটি উদ্ধার করা হয়।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাসের (Basarnas) মাকাসার কার্যালয়ের কর্মকর্তা আন্ডি সুলতান জানিয়েছেন, শুক্রবার সকালেই শেষ মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানায়, এখন পর্যন্ত দু’জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন কেবিন ক্রু সদস্য ফ্লোরেন্সিয়া লোলিতা এবং সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দেদেন মৌলানা। এ মন্ত্রণালয়ের জন্য বিমানটি নজরদারি মিশনে নিয়োজিত ছিল।
বিমানটি ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত এটিআর ৪২-৫০০ মডেল গত শনিবার জাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে মারোস জেলায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রোববার বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমানটিতে সাতজন ক্রু সদস্য এবং তিনজন যাত্রীসহ মোট ১০ জন আরোহী ছিলেন। যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল দুর্ঘটনাস্থল থেকে বিমানের ব্ল্যাক বক্সও উদ্ধার করেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।