.jpg&w=3840&q=75)

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক মর্মান্তিক ঘটনায় একসঙ্গে তিন বোন আত্মহত্যা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) তারা একটি ৯ তলা আবাসিক ভবন থেকে লাফ দেয়। নিহত তিনজনই নাবালিকা এবং গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা হলো বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। ঘটনার আগে তারা ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। আশপাশের বাসিন্দারা তখন ঘুমিয়ে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেননি। পরে শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে জানতে পারেন, তারা আগেই নিচে লাফ দিয়েছে।
NDTV–এর প্রতিবেদনে বলা হয়েছে, তিন বোন দীর্ঘদিন ধরে অনলাইন গেমে আসক্ত ছিল। করোনাকালীন সময় থেকে তাদের এই আসক্তি বাড়তে থাকে, যার জেরে নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। গেমসংক্রান্ত বিষয় নিয়ে পরিবারে কলহও চলছিল বলে জানা গেছে। তারা নিজেদের গেমের প্রিয় চরিত্রের নামে কোরিয়ান নাম ব্যবহার করত।
গেমে অতিরিক্ত আসক্তির কারণে তাদের দৈনন্দিন আচরণেও পরিবর্তন দেখা গিয়েছিল। খাওয়া, ঘুমানো ও অন্যান্য কাজ তারা প্রায় সবসময় একসঙ্গে করত। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে কান্নার ইমোজিসহ লেখা ছিল ‘দুঃখিত, বাবা।’
এই ঘটনা তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও অনলাইন গেম আসক্তির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সচেতনতা ও পারিবারিক নজরদারি বাড়ানো না গেলে এমন মর্মান্তিক পরিণতি সমাজে আরও গভীর সংকেত হয়ে উঠতে পারে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।