.jpg&w=3840&q=75)

ইমরান খানতার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ হারিয়েছেন বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিকিৎসার আবেদন জানিয়ে সম্প্রতি নিজের আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে সুপ্রিম কোর্টে পিটিশন করেন ইমরান খান। পিটিশনটি আমলে নিয়ে আদালত আদিয়ালা কারাগারে একটি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেয়। সেই টিমের সঙ্গে আদালতের প্রতিনিধি (অ্যামিকাস কিউরি) হিসেবে সালমান সাফদারও উপস্থিত ছিলেন।
মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষা শেষে সুপ্রিম কোর্টে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে বলা হয়, ইমরান খান রক্ত জমাট বাঁধা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তার চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি কমতে থাকে। বর্তমানে তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে, মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খান অতীতে শারীরিক সমস্যার বিষয়ে খুব কমই কারা কর্তৃপক্ষকে অবহিত করতেন। তবে চোখের সমস্যা শুরু হওয়ার পর তিনি একাধিকবার বিষয়টি জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। গত অক্টোবর থেকে তার চোখের সমস্যার সূত্রপাত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
সালমান সাফদার আদালতে বলেন, “তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমাদের সঙ্গে কথা বলার সময়ও তিনি বারবার টিস্যু দিয়ে চোখ মুছছিলেন।”
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন ইমরান খান। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ২০২৩ সাল থেকে তিনি আদিয়ালা কারাগারে রয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।