

সাম্প্রতিক প্রাণঘাতী দমন-পীড়নের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছে।
শনিবার রাজধানী তেহরানসহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে। তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে বিক্ষোভকারীদের মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেখানে সরকারপন্থি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে বলে জানা যায়। তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলেও সমাবেশের খবর মিলেছে।
গত মাসে ব্যাপক দমন-পীড়নের পর এ ধরনের প্রকাশ্য ছাত্রসমাবেশ এটিই প্রথম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সাম্প্রতিক অস্থিরতায় ৩ হাজারের বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যাঁদের মধ্যে প্রায় ২০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজন হলে ইরানে সীমিত পরিসরে সামরিক হামলার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সীমিত সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
এদিকে কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে সন্দেহ করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে। যদিও তেহরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের কূটনৈতিক চাপ ও সামরিক তৎপরতার মুখে ইরান মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, “বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না।”
সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মৃত্যুর ঘটনায় সরকার আবারও ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। সরকারের দাবি, বিদেশি শক্তির উসকানিতে সহিংসতা ছড়ানো হয়েছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ছাত্রবিক্ষোভ নতুন করে গতি পেলে তা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।