
দূরবীন ডেস্ক


আয়াতুল্লাহ আলি খামেনিনিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, রোববার শত শত বিক্ষোভকারী কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালায়।
সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের একাংশ জোর করে কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ভিডিও ফুটেজে দেখা গেছে, কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে এবং পাথর নিক্ষেপ করা হচ্ছে।
আরেকটি ভিডিওতে কনস্যুলেটের কম্পাউন্ডের ভেতরে কয়েকজনকে জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, ভবনের কিছু অংশে আগুনও লাগানো হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্পসামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে। তিনি লিখেছেন, ইরান যদি ‘অভূতপূর্ব’ হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রও নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।