

লেবাননে চলমান ইসরায়েলি হামলাকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলেছেন, “যুক্তরাষ্ট্রকে এখন যুদ্ধ অথবা যুদ্ধবিরতি—যেকোনো একটি পথ বেছে নিতে হবে। একই সঙ্গে কেক রাখা এবং খাওয়া (দুমুখো নীতি) সম্ভব নয়।”
বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদেহ এসব কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলাকে সমর্থন দেবে—এমন অবস্থান ইরান মেনে নেবে না।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই চুক্তির প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে, লেবাননও এই যুদ্ধবিরতির আওতাভুক্ত। ইরানও শুরু থেকেই দাবি করে আসছে যে, লেবাননে হামলা বন্ধ রাখা এই চুক্তির অন্যতম শর্ত। তবে এর মধ্যেই গত বুধবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় তিন শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের এই হামলায় বিপুল প্রাণহানির পর বিশ্বনেতারা কার্যকর যুদ্ধবিরতির স্বার্থে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে, লেবানন এই যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত নয়।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ শনিবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের গতিপথ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।