

ইমরান খানবুশরা বিবি-কে কারাগারে অমানবিকভাবে নির্যাতন করা হচ্ছে।
আলিমা খানমসামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইমরান খান ও বুশরা বিবিকে ‘নিষ্ঠুর পরিস্থিতির’ মধ্যে নির্জন কারাবাসে রাখা হয়েছে।
ইসলামাবাদ হাইকোর্টইচ্ছাকৃতভাবে তাদের জামিন শুনানি বিলম্বিত করছে, যাতে তাদের কারাবাস দীর্ঘায়িত হয়। ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের বরাতে তিনি জানান, বুশরা বিবিকে দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে রেখে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, যাতে ইমরান খান সরকারে সঙ্গে আপস করতে বাধ্য হন।
তবে ইমরান খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ধরনের সমঝোতায় যাবেন না। তার ভাষায়, “কোনো সমঝোতা নয়, কোনো আত্মসমর্পণ নয়; হয় মুক্তি, নয় মৃত্যু।”
এদিকে, বর্তমান সরকারকে দায়ী করে আলিমা খানম দাবি করেন, নির্বাচনী ম্যান্ডেট ‘চুরি’ করে ক্ষমতায় এসেছে সরকার এবং এতে বিচার বিভাগের একাংশ সহযোগিতা করছে।
আদিয়ালা জেল-এ বন্দী থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর দৃষ্টিশক্তি আংশিক হারানোর খবর পাওয়া গেছে এবং তার দীর্ঘমেয়াদি চিকিৎসা চলছে।
শেহবাজ শরিফঅসীম মুনির-এর বিরুদ্ধে তাকে ধীরে ধীরে ‘নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র’ চলছে।
ঈদের সময় ছেলে কাসিম খানের সঙ্গে আলাপকালে ইমরান খান বুশরা বিবির প্রতি ‘অমানবিক আচরণ’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বুশরা বিবিকে সপ্তাহে মাত্র ৩০ মিনিট দেখা করার সুযোগ দেওয়া হয়, অনেক সময় সেটিও বন্ধ রাখা হয়।
পিটিআই নেতাদের দাবি, ইমরান খানকে মানসিকভাবে দুর্বল করতেই তার স্ত্রীকে ‘চাপের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।