
দূরবীন ডেস্ক


অধিকৃত পশ্চিম তীরে জমি দখলের পরিকল্পনার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের ৭৫ জন সদস্য। এ লক্ষ্যে পার্লামেন্টে একটি জরুরি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
রিচার্ড বারগন। এতে ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে নিবন্ধনের মাধ্যমে দখলকে বৈধতা দেওয়ার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়।
প্রস্তাবে বলা হয়, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন পরিপন্থী এবং এর মাধ্যমে অধিকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের চেষ্টা চলছে।
International Court of Justice–এর দেওয়া এক পরামর্শমূলক মতামতের উল্লেখ করেন। ওই মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতিকে অবৈধ বলা হয় এবং তা দ্রুত সমাপ্ত করার আহ্বান জানানো হয়।
পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবে ব্রিটিশ সরকারকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দখলদারিত্বকে সহায়তা করে এমন সব ধরনের সমর্থন বন্ধ করার কথাও বলা হয়েছে।
এতে আরও বলা হয়, অধিকৃত ভূমিতে স্থাপিত অবৈধ বসতিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। কারণ এসব কার্যক্রম ইসরাইলের নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করছে।
এ ছাড়া দখলদারিত্বের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এমপিরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।