আন্তর্জাতিক


পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি


ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তেহরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

 

হোয়াইট হাউস জানায়, যুদ্ধের অবসান নিয়ে ইরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করার কথা উল্লেখ ছিল।

 

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করা পর্যন্ত এবং ওয়াশিংটনের উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ বহাল থাকবে।

 

তিনি দাবি করেন, অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং দেশটির অর্থনীতির ওপর চাপ বেড়েছে। তার ভাষায়, সামরিক হামলার চেয়েও অবরোধ বেশি কার্যকর।

 

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতি চলছে, যা গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন। তবে হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

 

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধবিরতির সময় তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত করছে। সংস্থাটির এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে কোনো আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়া হবে।

 

অন্যদিকে, আলোচনায় অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর সীমিত আঘাত হানার পরিকল্পনা প্রস্তুত করেছে বলে জানিয়েছে অ্যাক্সিওস।

 

মার্কিন কংগ্রেসেও এ যুদ্ধ নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েন। কেউ কেউ এ সংঘাতকে ‘কৌশলগত ভুল’ হিসেবে উল্লেখ করেন।

 

পেন্টাগনের তথ্যমতে, ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এতে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

 

সূত্র: রয়টার্স

 

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ইরানকে কড়া বার্তা ইরাকের শিয়া নেতা আল-সাদরের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক অভিযান না চালানোর কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদর। তিনি বলেছেন, ইরাককে কোনো আঞ্চলিক সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না।

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, বললেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে "এখন পর্যন্ত অন্যতম সেরা" বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের জল্পনা উড়িয়ে দিয়ে দুই দেশের জোটকে "গ্রানাইটের দেয়ালের মতো দৃঢ়" বলে বর্ণনা করেন।

মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মরদেহ ফিরছে দেশে

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এক অভিযানে নিহত ইরানি পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে চলছে মরিয়া উদ্ধার অভিযান

ভূমিকম্পের পর বুধবার পর্যন্ত ৩৬ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে তাপজনিত অসুস্থতার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে প্রশাসন।