

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে নতুন করে বড় চাপের মুখে পড়েছে লেবাননের অর্থনীতি। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে থাকা দেশটি চলমান যুদ্ধ পরিস্থিতিতে আরও ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আমের বিসাত।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমের বিসাত বলেন, গত ২ মার্চ সংঘাত তীব্র হওয়ার পর থেকে লেবাননের অর্থনীতিতে প্রায় ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। যা দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ৭ শতাংশের সমান। পাশাপাশি যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে আরও কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলেও জানান তিনি।
বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় পর্যাপ্ত সক্ষমতা নেই লেবাননের। বর্তমানে সরকার প্রায় ১ লাখ ২০ হাজার মানুষকে আশ্রয় দিচ্ছে। তবে আরও কয়েক লাখ মানুষ নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, “২০২৪ সালের যুদ্ধের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন সংঘাত শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের জীবন ও জীবিকা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।”
আমের বিসাতের তথ্য অনুযায়ী, গত পাঁচ সপ্তাহে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাতের কারণে বহু মানুষ চাকরি হারিয়েছেন, কৃষিখাত উৎপাদন সংকটে পড়েছে এবং উৎপাদনমুখী অনেক প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
তিনি আরও বলেন, পর্যটক না আসায় দেশটির পর্যটন খাতও বড় ধাক্কার মুখে পড়েছে। এতে সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।